ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

শুভ হত্যা মামলার প্রধান আসামি রানার প্রকাশ্যে চলাফেরার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানে প্রকাশ্যে দেখা গেছে হত্যা মামলার পলাতক আসামি ও স্বেচ্ছাসেবক
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
শুভ হত্যা মামলার প্রধান আসামি রানার প্রকাশ্যে চলাফেরার ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ফুটপাত ও সড়ক দখলমুক্ত অভিযানে প্রকাশ্যে দেখা গেছে হত্যা মামলার পলাতক আসামি ও স্বেচ্ছাসেবক দল নেতা সাখাওয়াত ইসলাম রানা। আলোচিত শুভ হত্যা মামলার প্রধান আসামি তিনি বলে জানা গেছে। গত সোমবার শহরের চাষাঢ়া গোলচত্বর এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রম চলাকালে তাকে প্রকাশ্যে দেখা যায়। ওই সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।


ঘটনার বিবরণ অনুযায়ী, গত ২৯ মার্চ সন্ধ্যায় মোবাইল ফোনে শুভকে সিদ্ধিরগঞ্জের শ্বশুরবাড়ি থেকে ডেকে এনে ফতুল্লার ইসদাইর এলাকার একটি গ্যারেজে মারধর করা হয়। পরে অচেতন অবস্থায় তাকে ইজিবাইকে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন ৩০ মার্চ রূপগঞ্জের কালনী এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ, যা পরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।


পরবর্তীতে শুভর মা ১ এপ্রিল ফতুল্লা মডেল থানায় সাখাওয়াত ইসলাম রানাকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেন। পরে ২ এপ্রিল পুলিশ উদ্ধার হওয়া মরদেহের ছবি দেখালে পরিবার তা শনাক্ত করে। তদন্ত সংশ্লিষ্টরা জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল এবং তাদের অবস্থান নিশ্চিত করা যাচ্ছিল না। তবে প্রকাশ্যে দেখা যাওয়ার ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার