ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না: নেসকোর জরুরি বিজ্ঞপ্তি

সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) টানা ৮ ঘণ্টা
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৬ সময়
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না: নেসকোর জরুরি বিজ্ঞপ্তি

সঞ্চালন লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নাটোরের বেশ কিছু এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই তথ্য নিশ্চিত করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সেবার মান উন্নয়নের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূলত নেসকো নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকার বিদ্যুৎ লাইনের পাশ ঘেঁষে বেড়ে ওঠা গাছের ডালপালা কাটার জন্য এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানো হবে।


নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, লাইন পরিষ্কার রাখা এবং যান্ত্রিক ত্রুটি এড়ানোর জন্য এই নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। বিকেল ৪টার পর কাজ শেষ হওয়া সাপেক্ষে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি