ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘পুরো অঞ্চল দোজখে পরিণত হবে’: ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয়
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
যুদ্ধ বাড়ালে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য ‘পুরো অঞ্চল দোজখে পরিণত হবে’: ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, যুদ্ধ যদি আরও বিস্তৃত হয়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে ব্যাপক পাল্টা আঘাত আসবে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক সাফল্যের যে ধারণা তৈরি করা হচ্ছে, তা বাস্তবতা থেকে অনেক দূরে এবং পরিস্থিতি উল্টো জটিলতার দিকে যাচ্ছে।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ইরানে কঠোর প্রতিক্রিয়া দেখা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে আগেই চুক্তিতে আসা বা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় শেষের পথে।


আল-জাজিরার সূত্র অনুযায়ী, দুই পক্ষের এমন পাল্টা বক্তব্যের কারণে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’