মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, যুদ্ধ যদি আরও বিস্তৃত হয়, তাহলে তার পরিণতি হবে ভয়াবহ এবং পুরো অঞ্চলজুড়ে ব্যাপক পাল্টা আঘাত আসবে। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক সাফল্যের যে ধারণা তৈরি করা হচ্ছে, তা বাস্তবতা থেকে অনেক দূরে এবং পরিস্থিতি উল্টো জটিলতার দিকে যাচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে ইরানে কঠোর প্রতিক্রিয়া দেখা যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানকে আগেই চুক্তিতে আসা বা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় শেষের পথে।
আল-জাজিরার সূত্র অনুযায়ী, দুই পক্ষের এমন পাল্টা বক্তব্যের কারণে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।