ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সাভারে কুরিয়ার সার্ভিসে বিপুল পরিমাণ ইয়াবার চালান, আটক ২

ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় আনা ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট
  • আপলোড সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৩৮ সময়
  • আপডেট সময় : ১৩ নভেম্বর ২০২৩, দুপুর ১১:৩৮ সময়
সাভারে কুরিয়ার সার্ভিসে বিপুল পরিমাণ ইয়াবার চালান, আটক ২ ছবি : সংগৃহীত
ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় আনা ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। একই সাথে সেখান থেকে দুই পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন সাভার উপজেলা মডেল মসজিদের পাশের এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাভার শাখা অফিস থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই উপজেলার মো. শরিফ (৩২)।

ওসি দীপক চন্দ্র সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভারের এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের শাখায় গিয়ে পাঁচটি ক্রিমের কৌটার ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে। 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে ঘটনার সাথে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি-না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ