ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

কথায় নয়, কাজে প্রমাণ করতে চান কোচ রফিক

জাতীয় দলের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে এক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পিন কোচ হিসেবে নিয়োগ
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
কথায় নয়, কাজে প্রমাণ করতে চান কোচ রফিক

জাতীয় দলের সাবেক তারকা স্পিনার মোহাম্মদ রফিককে এক বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। শনিবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। রফিক জানান, আগে থেকেই তিনি জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং এতদিনের চাওয়াটা এখন পূরণ হয়েছে।


রফিক বলেন, ‘ফাহিম ভাই ফোন করেছিল। বলল, তোমাকে আমাদের দরকার। তুমি দেশকে অনেক কিছু দিতে পারো। দু-এক দিনের মধ্যে হয়তো পুরো কথা হবে।’ খেলোয়াড়ি জীবনের পর নিজের ব্যবসায় মনোযোগী ছিলেন রফিক। ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে মাঝে মাঝে কোচিংয়ের অভিজ্ঞতা থাকলেও বিসিবির অধীনে কখনো কোচিং করা হয়নি। সর্বশেষ বিপিএলে রংপুর রাইডার্সের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি।


নতুন দায়িত্বের বিষয়ে রফিক বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে অনেক চাপ থাকে, সেটাকে আগে থেকে সামলানো শিখতে হবে। ছেলেরা যত তাড়াতাড়ি উইকেট এবং ব্যাটসম্যানকে বুঝতে পারবে, তত ভালো করবে। চেষ্টা করব এসব জায়গায় পরামর্শ দেওয়ার।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স