হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। এটি দ্রুত সংক্রমিত হতে পারে, বিশেষ করে যাদের টিকা নেওয়া নেই।
কীভাবে ছড়ায়—
হাম আক্রান্ত ব্যক্তি কাশি বা হাঁচি দিলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। একই ঘরে থাকা বা সেই বাতাস শ্বাসের মাধ্যমে নিলেও সংক্রমণ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উপসর্গ দেখা দেওয়ার আগেও এটি ছড়াতে পারে এবং ভাইরাস কিছু সময় পরিবেশেও সক্রিয় থাকে।
লক্ষণ—
হামের সাধারণ লক্ষণগুলো হলো জ্বর, কাশি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হওয়া। অনেক সময় মুখের ভেতরে ছোট সাদা দাগ দেখা যায়। এরপর শরীরে লাল র্যাশ ওঠে, যা সাধারণত মুখ থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়ে।
ঝুঁকি—
শিশু, গর্ভবতী নারী এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা মানুষের ক্ষেত্রে ঝুঁকি বেশি। জটিলতায় ডায়রিয়া, কানের সংক্রমণ, চোখের সমস্যা, এমনকি মস্তিষ্কের ক্ষতি পর্যন্ত হতে পারে।
কী করা উচিত—
হাম সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা দরকার। অন্যদের সংক্রমণ থেকে বাঁচাতে আলাদা থাকা, মাস্ক ব্যবহার করা এবং ঘন ঘন হাত ধোয়া জরুরি। কাশি বা হাঁচির সময় মুখ ঢেকে রাখা এবং ব্যক্তিগত জিনিস ভাগ না করা সংক্রমণ কমাতে সাহায্য করে।
সবচেয়ে কার্যকর প্রতিরোধ হলো টিকা নেওয়া, যা এই রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন