ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

কৃষিমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, দুপুর ১০:৭ সময়
কৃষিমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে কৃষিমন্ত্রী প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা গ্রহণ করেন। বৈঠকে মন্ত্রী জানান, কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধাপে ধাপে সারা দেশে বাস্তবায়ন করা হবে। চলতি বছর পরীক্ষামূলকভাবে বিভিন্ন জেলার ১১টি ব্লকে এ কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে কৃষকের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।


অন্যদিকে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে কৃষি উপকরণ সরবরাহ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং বাজার ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার প্রস্তাব দেন তারা। মন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানান। বৈঠকে উভয় পক্ষ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে একমত হন।


বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের টেকসই উন্নয়ন বিষয়ক আঞ্চলিক পরিচালক মিস দিনা উমালি-ডাইনিঙ্গার উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা