ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল মেসির হালি ও ক্যাসেমিরোর অভিষেক গোলে প্রতিপক্ষকে ৭-১ ব্যবধানে ওড়াল ইন্টার মায়ামি জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭ ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তিশা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার

ইলন মাস্ক ও মোদির বৈঠক, শিগগিরই ভারতে কাজ করবে টেসলা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও
  • আপলোড সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
ইলন মাস্ক ও মোদির বৈঠক, শিগগিরই ভারতে কাজ করবে টেসলা ইলন মাস্ক ও মোদি | ছবিঃ অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে বিশ্বের অন্যতম গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও টুইটারের বর্তমান মালিক ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন। তাঁদের মধ্যে নানাবিধ আলোচনা হয়েছে বলে জানা গেছে।

ভারতে বিনিয়োগের বিষয়ে আলোচনা শেষে গণমাধ্যমকে ইলন মাস্ক নিজেকে ‘মোদির ভক্ত’ বলে উল্লেখ করে কথা বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ সব তথ্য জানিয়েছে এনডিটিভি।

ইলন মাস্ক বলেছেন, ‘মোদির সঙ্গে বৈঠকটি অসাধারণ ছিল এবং আমি তাঁকে অনেক পছন্দ করি। তিনি কয়েক বছর আগে আমাদের কারখানা পরিদর্শন করেছিলেন, সেই সুবাদে আমাদের সখ্য আগের। আমি ভারতের ভবিষ্যৎ নিয়ে ভীষণ আশাবাদী। আমি মনে করি, বিশ্বের অন্য যে কোনো বড় দেশের চেয়ে ভারতের প্রতিশ্রুতি অনেক বেশি।’

ভারতে টেসলার বাজার তৈরিতে আগ্রহী কি না  এ বিষয়ে ইলন মাস্ক এক বাক্যে ইতিবাচক জবাবে বলেন, ‘অবশ্যই’।

এর আগে ২০১৫ সালে নরেন্দ্র মোদি ক্যালিফোর্নিয়া টেসলার কারখানা পরিদর্শন করেছিলেন। সর্বশেষ সাক্ষাতের পর ভারতে টেসলার ব্যবসা শুরুর বিষয়ে ইলন বলেন, ‘আমি বিশ্বাস করি যত দ্রুত সম্ভব টেসলা ভারতে কাজ শুরু করবে। যত জনবল দিয়ে সেটা শুরু করা যায়। মোদী ভারতে উল্লেখযোগ্য বিনিয়োগের জন্য জানিয়েছেন এবং আমরা সেটা করতে চাই।’

এ দিকে ইলন মাস্কের সঙ্গে সাক্ষাতের পর টুইটারে ছবি করে ভালো লাগা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস