ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

গাজায় মানবিক সাহায্যপণ্যের বহরে হামলা, দাবি রেড ক্রসের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহায্যপণ্যের বহরকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৪৯ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৩, দুপুর ১০:৪৯ সময়
গাজায় মানবিক সাহায্যপণ্যের বহরে হামলা, দাবি রেড ক্রসের ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক সাহায্যপণ্যের বহরকে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (৭ নভেম্বর) গাজা শহরে একটি মানবিক সাহায্যপণ্যের বহরে হামলা চালানো হয়েছে, যেখানে জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছিল। খবর এএফপির।

এক বিবৃতিতে আইসিআরসি জানিয়েছে, বহরটিতে মোট পাঁচটি ট্রাক ছিল। আল-কুদসসহ বিভিন্ন হাসপাতালে দেওয়ার জন্য চিকিৎসা সরঞ্জাম ছিল ওই বহরে। তবে, এতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ট্রাকের চালকেরা সামান্য আঘাত পেয়েছেন।

কে বা কারা বহরে এই হামলা চালিয়েছে তা জানায়নি আইসিআরসি। এমনকি, কোন দিক থেকে এই হামলা চালানো হয়েছে তাও জানায়নি। গাজায় রেড ক্রসের প্রতিনিধি দলের প্রধান উইলিয়াম স্কুমবার্গ বলেন, ‘মানবিক কর্মীদের জন্য কাজের উপযুক্ত পরিবেশ নেই। এমনকি, তাদের কাজের জন্য এমন শর্ত দেওয়া হয়নি। আমরা এখানে বেসামরিক নাগরিকদের জরুরি সহায়তা দিতে এসেছি। আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে অত্যাবশ্যকীয় চিকিৎসা সুবিধা পৌঁছানো নিশ্চিত করা একটি আইনি বাধ্যবাধকতা।’

আইসিআরসি বলছে, হামলার পর রুট পরিবর্তন করে আর-শিফা হাসপাতালে পৌঁছায় তারা। এদিকে, গাজা ইস্যু নিয়ে সৌদি আরবে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে আরব, ইসলামিক ও আফ্রিকার দেশগুলো অংশ নেবে। তবে, কখন এই সম্মেলন হবে তা নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে, গাজা ইস্যুতে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য ও আইন প্রণেতা ইমরান হুসেইন। যুদ্ধে লেবার পার্টির শীর্ষ নেতা কেইর স্ট্রারমেরসের অবস্থানকে কেন্দ্র করে তিনি দল থেকে পদত্যাগ করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?