ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

ছেলেকে নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে দাবি করা হয়েছে,
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৪৭ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৪৭ সময়
ছেলেকে নিয়ে দ্বিধায় ছিলেন আয়াতুল্লাহ খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনি নিজেই তার ছেলে মোজতবা খামেনিকে উত্তরসূরি হিসেবে ক্ষমতায় আসা নিয়ে দ্বিধায় ছিলেন। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ একাধিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে খামেনি মনে করতেন তার ছেলে নেতৃত্ব দেওয়ার জন্য যথেষ্ট যোগ্য নন।


সূত্রগুলো আরও বলছে, মোজতবা খামেনিকে নিয়ে বিভিন্ন মহলে ধারণা ছিল যে তিনি নেতৃত্বের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও বিচক্ষণতার ঘাটতিতে ভুগছেন। পাশাপাশি তার ব্যক্তিগত কিছু সমস্যার বিষয়েও সাবেক সর্বোচ্চ নেতা অবগত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সিবিএস নিউজের তথ্যমতে, এই গোয়েন্দা প্রতিবেদন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ একটি সীমিত পরিসরের নীতিনির্ধারক দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর গত সপ্তাহে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এরপর থেকেই তার নেতৃত্ব ও সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল

অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল