ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা বাংলাদেশের আজ ইন্দোনেশিয়া পরীক্ষা গাইবান্ধায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাই মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা, চার মামলায় আসামি এক হাজার, গ্রেপ্তার ২৬ আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, বহিষ্কার হন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬–২৭ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৮ সময়
নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী

নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ২০২৬–২৭ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। শনিবার (১৪ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া লিমিটেড ভবনে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ পদে নির্বাচিত হন। এর আগে মতিউর রহমান চৌধুরী নোয়াবের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


বিদায়ী সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান এবং কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক সংবাদ-এর প্রকাশক আলতামাশ কবির। দুই বছর মেয়াদি এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইত্তেফাক-এর সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলো-এর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ইনকিলাব-এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন।


এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল-এর এ কে আজাদ, বণিক বার্তার প্রকাশক ও সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পূর্বকোণের সম্পাদক রমীজউদ্দিন চৌধুরী এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর প্রকাশক নাসিম মনজুর।


সভায় সংগঠনের গত বছরের আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংবাদপত্র মালিকদের এই শীর্ষ সংগঠনের নেতৃত্ব দেবে। সংবাদপত্র শিল্পের উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরিজীবনে যেভাবে ইসলাম চর্চা করবেন

চাকরিজীবনে যেভাবে ইসলাম চর্চা করবেন