ঢাকা | |

যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল কিওমারস হায়দারি জানিয়েছেন, নিজেদের লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব না দেওয়া
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:১৭ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:১৭ সময়
যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জেনারেল কিওমারস হায়দারি জানিয়েছেন, নিজেদের লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব না দেওয়া পর্যন্ত ইরান এই সংঘাত থেকে পিছু হটবে না। বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।


খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের উপ-কমান্ডার হায়দারি বলেন, এই যুদ্ধ কতদিন চলবে তা ইরানের জন্য গুরুত্বপূর্ণ নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্ধারিত উদ্দেশ্য পূরণ করা।


তিনি আরও বলেন, দীর্ঘ আট বছরের যুদ্ধের অভিজ্ঞতা ইরানের রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তারা লড়াই চালিয়ে যাবে। তার ভাষ্য অনুযায়ী, শত্রুকে কঠোর জবাব দেওয়া এবং তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত ও হতাশ না করা পর্যন্ত এই সংঘাতের ইতি টানা হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!