ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

আগারগাঁওয়ে শুরু হয়েছে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সারাদেশের তরুণদের উচ্ছ্বাস উদ্দিপনার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে গত ১৯ জুন শুরু
  • আপলোড সময় : ২১ জুন ২০২৩, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৩, সকাল ৯:২২ সময়
আগারগাঁওয়ে শুরু হয়েছে ৪৪ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

সারাদেশের তরুণদের উচ্ছ্বাস উদ্দিপনার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে গত ১৯ জুন শুরু হয়েছে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। মেলাটি চলবে ২১ জুন পর্যন্ত।

এ মেলায় প্রদর্শিত হচ্ছে দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞান মনষ্ক প্রতিভা এবং উদ্ভাবনী শক্তির নানান সমাহার। এই বিজ্ঞান মেলার আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

এই মেলায় চলা নানা কর্মসূচির মধ্যে রয়েছে ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী। একদিকে যেমন চলছে স্বতঃস্ফূর্ত উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুলের তরুণরা মেতেছে কুইজে। টান টান উত্তেজনা মঞ্চে। ভুল করার সুযোগ নেই। ভুল করলেই যাবে নাম্বর কাটা। আর ঠিক উত্তর দিলে নাম্বারের সাথে জুটছে সতীর্থদের মুহুর্মুহু করতালি।

এইসব তরুণ বিজ্ঞানীদের পদচারণায় মুখর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়েছে ৭০০ জন তরুণ। স্টল রয়েছে প্রায় ১৫৫ টি। এই মেলা শুরু হবার আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রথমে ৪৯৩টি উপজেলায় এবং পরে ৬৪টি জেলায় স্থানীয় পর্যায়ে উপজেলা ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করছিল। সেই আয়োজনে উপজেলা, জেলা ও সর্বশেষ বিভাগ পর্যায়ে বিজয়ীরাই এই কেন্দ্রীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এ প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ তরুণ বিজ্ঞানীদের নানা সৃজনশীল বৈজ্ঞানিক প্রকল্প বা মডেল উপস্থাপন। এর মধ্যে রয়েছে স্মার্ট হেল্থ কেয়ার, এআই এক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম, সোলার পাওয়ার রিসাইক্লেশন, জলবায়ু পরিবর্তন, হ্যাজার্ড রোবট প্লাস ভিআর, সৌর বিদ্যুৎ, স্মার্ট মালটিপারপোজ ড্রোন এন্ড ইনোভেটিভ সফটওয়ার, পরিবেশ দূষণরোধ, ডিজিটাল রোবট, স্মার্ট হাউজ, সীমান্ত নিরাপত্তা, অগ্নি নির্বাপণ, বিদ্যুৎ অপচয় রোধে মোবাইলের মাধ্যমে বাসার লাইট, ফ্যানসহ যে কোন যন্ত্র চালু বা বন্ধ করার প্রকল্প, স্মার্ট হেলমেট, দুর্ঘটনা রোধে স্মার্ট ড্রাইভিং, বায়ু বিদ্যুৎ, রোবটিক্স, স্মার্ট কার্ড ব্যবহারে চিকিৎসা ব্যবস্থাসহ উল্লেখযোগ্য অসংখ্য মডেল।

আগামী ২১ জুন প্রদর্শনী শেষে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ