ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে পর্যবেক্ষণে ফিফা

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। তবে টুর্নামেন্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ৩:২১ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ৩:২১ সময়
ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে পর্যবেক্ষণে ফিফা

আগামী জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের আসর। তবে টুর্নামেন্ট ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ইরানের অংশগ্রহণের বিষয়টি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরান ইতোমধ্যে এশিয়া অঞ্চল থেকে বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তবে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে তাদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে।


ফিফা এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। ফিফার মহাসচিব ম্যাচিয়াস গ্রাফস্ট্রম বলেন, বিশ্বজুড়ে ঘটনার ওপর নজর রাখা হচ্ছে এবং নিরাপদ একটি বিশ্বকাপ আয়োজনই তাদের প্রধান লক্ষ্য। ২০২৬ বিশ্বকাপে ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। যেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। এই তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।


ইরান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে, বর্তমান অবস্থায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা কঠিন হয়ে উঠতে পারে। এদিকে, যদি কোনো কারণে ইরান বিশ্বকাপে অংশ নিতে না পারে, তাহলে ফিফার নিয়ম অনুযায়ী তাদের জায়গায় সুযোগ পেতে পারে অন্য দল। সে ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসতে পারে।


সব মিলিয়ে, বিশ্বকাপের আগে ইরানকে ঘিরে এই অনিশ্চয়তা এখন ফুটবল দুনিয়ায় বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস