ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

ফের ‘জিয়ানগর’ নামে ফিরছে ইন্দুরকানী উপজেলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে,
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ২:০ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ২:০ সময়
ফের ‘জিয়ানগর’ নামে ফিরছে ইন্দুরকানী উপজেলা

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পুনরায় ‘জিয়ানগর’ রাখা হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে, যা এখন থেকেই কার্যকর। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১১তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।


জিয়ানগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাইয়ের গণ-আন্দোলনের পর এলাকাবাসী পুনরায় ‘জিয়ানগর’ নাম ফিরিয়ে আনার দাবি জানায় এবং হাজারো স্বাক্ষরসহ আবেদন প্রশাসনের কাছে জমা দেয়। পরে বিষয়টি প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিকার সভায় উপস্থাপন করা হলে সেখানে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


ইতিহাস ঘেঁটে জানা যায়, ২০০২ সালে তৎকালীন সরকারের সময় ইন্দুরকানী থানাকে ‘জিয়ানগর উপজেলা’ হিসেবে নামকরণ করা হয়েছিল। পরে পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়া ইউনিয়নের সমন্বয়ে এই উপজেলা গঠিত হয় এবং একই বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।


সব মিলিয়ে, দীর্ঘদিন পর আবারও পুরোনো নাম ফিরে পেল পিরোজপুরের এই উপজেলা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা