ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মিরপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৩২ জন আটক

ঢাকার মিরপুরে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আটক করা হয়েছে ৩২ জনকে।বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৬ সময়
মিরপুরে পুলিশ ও বিএনপির সংঘর্ষে ৩২ জন আটক ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুরে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আটক করা হয়েছে ৩২ জনকে।
বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরে এ সংঘর্ষ শুরু হয়।
জানা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় অবরোধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা জড়িয়ে পড়ে ব্যাপক সংঘর্ষে। চাপাতি ও লাঠিসোটা হাতে হামলা চালায় অবরোধ সমর্থকরা।

এছাড়া যাত্রাবাড়ীর মাতুয়াইলেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেছে পিকেটাররা। উদ্ধার করা হয়েছে চারটি অবিস্ফোরিত ককটেল। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। আটক করা হয়েছে ৩২ জনকে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
 রাজধানীর বিভিন্ন স্থানে সহিংসতার কারণে সকালে যান চলাচল স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপও কমে যায়। তবে নিরবচ্ছিন্ন আছে রেলযোগাযোগ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সহিংসতা এড়াতে শক্ত অবস্থানে যেতে প্রস্তুত তারা।

এদিকে নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ বেশ কয়েক জেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে অবরোধ সমর্থকরা। কয়েক জায়গায় গাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়। এছাড়া বগুড়া, খাগড়াছড়ি, লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। 
 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস