ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

টানা তিন দিনের অবরোধের প্রথম দিন যানচলাচল স্বাভাবিক

এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর থেকে ২’রা নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের অবরোধের প্রথম দিন
  • আপলোড সময় : ৩১ অক্টোবর ২০২৩, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৩১ অক্টোবর ২০২৩, সকাল ৯:৫১ সময়
টানা তিন দিনের অবরোধের প্রথম দিন যানচলাচল স্বাভাবিক ছবি: সংগৃহীত
এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আজ ৩১ অক্টোবর থেকে ২’রা নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ । সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় যান চলাচল প্রায় স্বাভাবিক ছিল। 
সকাল সাতটা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর গ্রিন রোড, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, নাবিস্কো, পান্থপথ, কলাবাগান, কারওয়ান বাজার,  খিলক্ষেত, মিরপুর, শেওড়াপাড়া, খেজুরবাগান এলাকায় রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা বেশি দেখা গেছে। বাস চলাচলও ছিল প্রায় অন্যান্য দিনের মতোই। ব্যক্তিগত গাড়ি কিছুটা কম চলতে দেখা গেছে। 

কারওয়ান বাজারে সকালে মালবাহী পিকআপ, ট্রাক চলতে দেখা গেছে। ঢাকায় ট্রেন ঢুকতে দেখা গেছে সকাল আটটার দিকে।
আজ মঙ্গলবার ভোর থেকে ২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে মহাসড়ক, রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। জামায়াতে ইসলামীও এই তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে।
পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে। গাড়িতে করে পুলিশ ও র্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।

বিএনপির অবরোধ শুরুর আগের রাতে চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস বলেছে, চট্টগ্রামে বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে। রাত ৯টা ৫০ মিনিটে মিনিবাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর সিটি করপোরেশন এলাকা এবং শ্রীপুর উপজেলায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি বাসে রাত আটটার দিকে আগুন দেয় দুর্বৃত্তরা।শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় রাত আটটার দিকে অপর বাসটিতে আগুন দেওয়া হয়।

সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আজ থেকে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও।
 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস