ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে

ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ‘কমফোর্ট জোন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৩ সময়
বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে

ঢাকা বিমানবন্দরকে প্রবাসীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ‘কমফোর্ট জোন’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, টিকিট সিন্ডিকেট বা ভাড়া নিয়ে অনিয়মের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মানিকগঞ্জ সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী। মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তাঁর নিজ জেলায় প্রথম সরকারি সফর।


মন্ত্রী জানান, জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে উন্নয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ করে বালিয়াটি জমিদারবাড়ি ও তেওতা জমিদারবাড়ি-কে আধুনিক সুবিধা যুক্ত করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হবে।


এছাড়া মানিকগঞ্জের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদী-কে পর্যটন উপযোগী করতে নদীশাসন ও অবকাঠামো উন্নয়নের বিষয়টিও পর্যালোচনায় রয়েছে বলে জানান তিনি। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার