ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।দুই
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৩, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৩, সকাল ৯:১৩ সময়
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ১২ ছবি : সংগৃহীত
ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

দুই মাসেরও কম সময়ের মধ্যে ব্রাজিলে দ্বিতীয়বারের মতো বিমান বিধ্বস্ত হলো। সোমবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অ্যাক্রে প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার অ্যাক্রের প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একক ইঞ্জিনের সেসনা ক্যারাভান এই বিমানটি রিও ব্র্যাঙ্কো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়।

প্রাদেশিক সরকার বলছে, বিমান দুর্ঘটনায় ১০ জন যাত্রী এবং সেইসাথে পাইলট ও কো-পাইলট সকলেই ঘটনাস্থলে মারা যান। আর ১০ যাত্রীর মধ্যে ৯ জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। যদিও নিহত যাত্রীদের জাতীয়তা কী তা এখনও স্পষ্ট নয়।

আল জাজিরা বলছে, বিধ্বস্ত বিমানটি ব্রাজিলের অ্যামাজোনাস প্রদেশের পার্শ্ববর্তী ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায় এবং সেটি পেরু ও বলিভিয়ার সীমান্তবর্তী ব্রাজিলের প্রত্যন্ত অঞ্চলের একটি বনে আগুনের সৃষ্টি করে।

কর্মকর্তাদের মতে, প্রবল বৃষ্টিতে কম দৃশ্যমানতার মধ্যে পর্যটন শহর বার্সেলোসের কাছে আসার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার