ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

মামলা শুরু হয়েছে, আরো মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

গতকাল সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মামলা মাত্র শুরু হয়েছে। আরো মামলা হবে।
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৯ সময়
মামলা শুরু হয়েছে, আরো মামলা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ছবি : সংগৃহীত
গতকাল সংঘটিত সহিংসতার ঘটনায় মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘মামলা মাত্র শুরু হয়েছে। আরো মামলা হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সবাই মামলা করবে।’ আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘মামলা দেবে পুলিশ হাসপাতাল, মামলা দেবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। স্বপ্রণোদিত হয়ে মামলা দিলে তা পুলিশ নেবে।’ 

আসাদুজ্জামান বলেন, ‘প্রধান বিচারপতির বাড়িতে হামলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অগ্নিসংযোগ, পুলিশকে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ—এগুলোর দায় কি বিএনপির নেতারা এড়াতে পারেন? কেননা তারা মঞ্চে বসে থাকা অবস্থায় এ ঘটনাগুলো ঘটেছে।’

তিনি বলেন, এসব ঘটনায় যারা ঢুকেছে সিসি ক্যামেরা দেখে তাদের চিহ্নিত করে মামলা হবে।

পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায় মামলা হবে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আমার জানা মতে, শ'খানেক পুলিশ সদস্য আহত হয়েছেন।
আওয়ামী লীগের নারী নেত্রীদের ওপরও হামলা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।  
বিএনপির নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এ সহিংসতা যখন হচ্ছিল তখন সিনিয়র নেতারা (নয়াপল্টনে) মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বারবার জিজ্ঞেস করছিলেন; মহাসমাবেশের সীমানা কতদূর হবে, তারা জানিয়েছিলেন—নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তার পরও যে সহিংসতা হয়েছে, সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার