ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

হরতালবিরোধী মিছিলে গিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বিএনপি-জামায়াতের ডাকা হরতালবিরোধী মিছিলে গিয়ে কুমিল্লা নগরীতে সংঘর্ষে জড়িয়েছে যুবলীগেরই দুই গ্রুপের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ৩:১৪ সময়
হরতালবিরোধী মিছিলে গিয়ে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ছবি : সংগৃহীত
বিএনপি-জামায়াতের ডাকা হরতালবিরোধী মিছিলে গিয়ে কুমিল্লা নগরীতে সংঘর্ষে জড়িয়েছে যুবলীগেরই দুই গ্রুপের নেতাকর্মীরা। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুত্বর।

আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর চকবাজার এলাকার কাশারিপট্টি মোড়ে এ সংঘর্ষ হয়। গুরুতর আহতরা হলেন, কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকনের কর্মী মাসুম আহমেদ (৩০) ও ড্যানি (৩২)।

দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা জানান, এদিন সকাল সাড়ে ৯টার দিকে মহানগর যুবলীগ সদস্য রোকন উদ্দিন রোকনের নেতৃত্বে হরতালবিরোধী একটি মিছিল বের হয়। মিছিলটি চকবাজার কাশারিপট্টি এলাকায় এলে মোবাইল ফোনে দৃশ্য ধারণ করেন স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের এক আওয়ামী লীগের কর্মী।

এ সময় জামায়াত-শিবির সন্দেহে ওই আওয়ামী লীগ কর্মীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন রোকন উদ্দিনের কর্মীরা। পরে তাকে চড়থাপ্পড় মারা হয়।
এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবলীগ নেতা আমিনুল ইকরামের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে কাশারিপট্টি এলাকায় এলে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রোকন উদ্দিন রোকন গ্রুপের দুই কর্মী আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, এ ঘটনার বিষয়ে দুই গ্রুপের নেতারা কোনো কথা বলতে রাজি হননি। এজন্য তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন সাংবাদিকদের বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বলে জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দেখবে পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার