ঢাকা | |

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৯ সময়
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১-দলীয় জোট শ্রদ্ধা জানায়।


এছাড়া তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।


ভাষাশহীদদের স্মরণে সারাদেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ