একুশের প্রথম প্রহর থেকেই শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জড়ো হন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও জিয়া পরিবারের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১-দলীয় জোট শ্রদ্ধা জানায়।
এছাড়া তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও প্রশাসনিক কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদনে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন।
ভাষাশহীদদের স্মরণে সারাদেশে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।