ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

'ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন শেখ হাসিনা

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা
  • আপলোড সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:১২ সময়
  • আপডেট সময় : ২৯ অক্টোবর ২০২৩, দুপুর ২:৫২ সময়
'ডক্টর অব লজ’ ডিগ্রি গ্রহণ করলেন শেখ হাসিনা ছবি: সংগৃহীত
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর 'ডক্টর অব লজ' ডিগ্রি প্রদান করা হয়।

বেলা ১১টা ৫৮ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে এ ডিগ্রি প্রদান করা হয়।

বঙ্গবন্ধুর পক্ষে এ ডিগ্রি গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর হাতে ডিগ্রি হস্তান্তর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ডিগ্রি গ্রহণের পর বঙ্গবন্ধুর পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার স্বাক্ষর গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী।

এই বিশেষ সমাবর্তনে প্রায় ১৯ হাজার শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অতিথিরা উপস্থিত হয়েছেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির অনুমতিক্রমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস