ত্রয়োদশ জাতীয় সংসদে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে নতুন সংসদ সদস্যদের জন্য পরিচিতিমূলক প্রশিক্ষণ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় কার্যপ্রণালী, বাজেট আলোচনা, বিল উত্থাপন ও স্থায়ী কমিটিতে দায়িত্ব পালনের কৌশল শেখাতে অভিজ্ঞ সাবেক আমলা ও শিক্ষাবিদরা এই কর্মশালায় প্রশিক্ষণ দেন।
দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদে শুধু বিরোধিতা নয়, বরং যুক্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। কর্মশালায় নতুন সংসদ সদস্যদের আচরণবিধি, সংসদীয় শিষ্টাচার এবং সংশোধনী প্রস্তাব দেওয়ার কৌশল শেখানো হয়।
কর্মশালায় অংশ নেওয়া সংসদ সদস্যদের মধ্যে সাইফুল আলম খান মিলন, মীর আহমাদ বিন কাসেম আরমান ও নাজিবুর রহমান মোমেন নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেন।
বিশ্লেষকদের মতে, সংসদে সংখ্যার পাশাপাশি গুণগত উপস্থিতি নিশ্চিত করতে দলটি প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ শাসনতান্ত্রিক সংস্কারে ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন