ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধু খরচ বৃদ্ধি গ্যাস সিলিন্ডারের সরকারি দামে অনিয়ম, অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিকের ৯ কন্টেইনার, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম মিরসরাইয়ে গলিত লোহা ছিটকে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু ‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকা আজ সকালে বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) ২৭৬ রেকর্ড করেছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। পরিবেশ
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৫৮ সময়
বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

রাজধানী ঢাকা আজ সকালে বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স–একিউআই) ২৭৬ রেকর্ড করেছে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা IQAir–এর বৈশ্বিক তালিকা অনুযায়ী, এ স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অবস্থানে রয়েছে ঢাকা। একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর। তৃতীয় অবস্থানে দিল্লি (১৯৬), চতুর্থে কলকাতা (১৯৩) এবং পঞ্চম স্থানে চীনের উহান (১৭২) রয়েছে।


গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সামান্য বৃষ্টির পর দীর্ঘ অনাবৃষ্টির কারণে বাতাসে ধুলো ও ক্ষতিকর কণার ঘনত্ব বেড়েছে। শুষ্ক আবহাওয়া দক্ষিণ এশিয়াজুড়ে দূষণের মাত্রা বাড়ালেও ঢাকার পরিস্থিতি আজ চরম আকার ধারণ করেছে।


বায়ুমান সূচক অনুযায়ী, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০০ ছাড়ালে তা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকরা শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকতে বলেছেন। অপ্রয়োজনে বাইরে না যাওয়া, মাস্ক ব্যবহার এবং দীর্ঘসময় খোলা আকাশের নিচে কায়িক শ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


বিশেষজ্ঞদের মতে, এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে প্রয়োজন কার্যকর দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও প্রাকৃতিকভাবে বৃষ্টিপাত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা