ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে আবেগমাখা বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৭ সময়
৩৩ বছর পর বাবার অফিসে কন্যা: প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের আবেগঘন পোস্ট

শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে আবেগমাখা বার্তা দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, ৩৩ বছর আগে যে কক্ষে তাঁর বাবা দেশের সেবা করেছেন, আজ সেই একই কক্ষে বসেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন প্রশাসনে দায়িত্ব পাওয়া এই তরুণ নেত্রী নাটোর-১ আসনের সংসদ সদস্য। তিনি সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল–এর কন্যা। নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে তাঁর বাবা যোগাযোগ, সমাজকল্যাণ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে জয়ী হন ফারজানা শারমিন। প্রথমবার সংসদ সদস্য হয়েই তিনি সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, যেখানে একসময় তাঁর বাবা কর্মরত ছিলেন।


ফেসবুক বার্তায় বাবার স্মৃতিচারণ করে তিনি লেখেন, প্রতিটি মুহূর্তেই তিনি বাবার উপস্থিতি অনুভব করেন। অফিসকক্ষে বোর্ডে বাবার নামের দিকে তাকালেই তাঁর মনে হয়—বাবা যেন তাঁর জন্য অপেক্ষা করছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার