ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

দিনাজপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চলছে শহীদ মিনারের সংস্কারকাজ

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সাজানো হচ্ছে নতুন রূপে। ভাষা
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৫ সময়
দিনাজপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে চলছে শহীদ মিনারের সংস্কারকাজ

মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনার সাজানো হচ্ছে নতুন রূপে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মিনারের মূল বেদি ও আশপাশের অংশ ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। চলছে রং ও মঞ্চ নির্মাণের কাজ।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন শেষ মুহূর্তের প্রস্তুতিতে। নিরাপত্তার স্বার্থে মূল বেদিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুরো এলাকা বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা ও হাই-পাওয়ার লাইট স্থাপনের কাজ চলছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে শহীদ মিনারের বেদিতে আলপনা আঁকা হবে এবং পেছনে স্থাপন করা হবে প্রতীকী লাল সূর্য। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছরের মতো এবারও ভাষা দিবস উপলক্ষে সব ধরনের প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা