নতুন সরকার গঠনের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাহী ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়।
মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমীর। প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা করা হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন