ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

দু’টি শপথই নিলেন এনসিপির এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার
  • আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:২৪ সময়
দু’টি শপথই নিলেন এনসিপির এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে তারা শপথ নেন। শপথ শেষে এমপিরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এনসিপির নির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।


এর আগে দিনের প্রথম ভাগে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর এমপিরা শপথ নেন এবং দুপুরে দ্বিতীয় ধাপে বাংলাদেশ জামায়াতে ইসলামী জোটের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।


সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা পুরো শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সকাল থেকেই সংসদ ভবনে নবনির্বাচিত এমপিদের আগমন শুরু হয়।


এদিকে বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন–এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। পরে সন্ধ্যায় নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস