ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ টাইগার শ্রফের ওপর ৫ রাউন্ড গুলি, ষষ্ঠ গুলিটি ছোঁড়ার সময় জ্যাম হয় অস্ত্র

শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, আইনশৃঙ্খলায় সীমিত সহায়তা অব্যাহত

নবগঠিত সরকার শপথ গ্রহণের পরপরই সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি জানান,
  • আপলোড সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৮ সময়
শপথের পর সেনাবাহিনী ব্যারাকে ফিরবে, আইনশৃঙ্খলায় সীমিত সহায়তা অব্যাহত

নবগঠিত সরকার শপথ গ্রহণের পরপরই সেনাবাহিনী ধাপে ধাপে ব্যারাকে প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি জানান, পুলিশ বাহিনী পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া পর্যন্ত সেনাবাহিনীর একটি অংশ সহায়ক শক্তি হিসেবে মাঠে সক্রিয় থাকবে। গতকাল সকাল ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের অভ্যন্তরে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও ভার্চুয়ালি অংশ নেন।


নির্বাচনী দায়িত্ব পালনে সেনাসদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের প্রশংসা করে সেনাপ্রধান বলেন, সংকটময় ও স্পর্শকাতর সময়ে সেনাবাহিনী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের আস্থা আরও সুদৃঢ় করেছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনকালীন অস্থিতিশীল পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করেছে, যা দেশবাসী দীর্ঘদিন স্মরণ রাখবে।


তিনি আরও বলেন, সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী সব সময় দায়িত্ব পালন করে আসছে। বক্তব্যের এক পর্যায়ে পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে তিনি সেনাসদস্যদের ধৈর্য, সংযম ও পেশাদার আচরণ বজায় রাখার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল