ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

পীরগঞ্জে ৪০ কেন্দ্রের ফল পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের একাধিক ভোটকেন্দ্রে ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত
  • আপলোড সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৬ সময়
  • আপডেট সময় : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৬ সময়
পীরগঞ্জে ৪০ কেন্দ্রের ফল পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের একাধিক ভোটকেন্দ্রে ফলাফল জালিয়াতির অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম। তিনি প্রায় ৪০টি ভোটকেন্দ্রের ফল পুনর্গণনা এবং চূড়ান্ত ফলাফল স্থগিতের দাবিতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। শুক্রবার রাতে পীরগঞ্জ প্রেসক্লাব-এ আয়োজিত সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম অভিযোগ করেন, ভোটগ্রহণ চলাকালে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে। তাঁর দাবি, ভোটারদের নির্ধারিত প্রতীকে সিল দেওয়ার সুযোগ না দিয়ে দায়িত্বপ্রাপ্তরা কৌশলে গোল সিল সরবরাহ করেন। পরে ওই সিল ব্যবহৃত ব্যালটগুলো ফল ঘোষণার সময় উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়।


তিনি আরও বলেন, এসব অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারাও জড়িত ছিলেন। পরিকল্পিতভাবে ধানের শীষ প্রতীককে পরাজিত করতে এ ধরনের কারচুপি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রায় ৪০টি কেন্দ্রের ফলাফল না দিয়েই প্রশাসনের সহায়তায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্র ত্যাগ করেন।


এ ঘটনায় ক্ষুব্ধ সমর্থকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ফল বাতিল ও পুনর্গণনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’