ঢাকা | |

নির্বাচনের সময় এমএফএস লেনদেনে সীমাবদ্ধতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৫ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৫ সময়
নির্বাচনের সময় এমএফএস লেনদেনে সীমাবদ্ধতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) লেনদেনে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের সময় ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ক্যাশ-ইন ও ক্যাশ-আউট সেবা বন্ধ থাকবে, তবে জরুরি ‘সেন্ড মানি’ লেনদেন সীমিত পরিমাণে (প্রতি লেনদেন সর্বোচ্চ ১ হাজার টাকা, দিনে সর্বোচ্চ ১০ বার) করা যাবে।

অন্যদিকে মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট ও কেনাকাটা স্বাভাবিক থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি জরুরি ফি পরিশোধেও কোনো বাধা নেই। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচনী সময় অর্থের অযথা ব্যবহার রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর