ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

পাকিস্তান ম্যাচে আত্মবিশ্বাসে যুক্তরাষ্ট্র

বহু নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। এর মধ্য দিয়ে
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৩৩ সময়
পাকিস্তান ম্যাচে আত্মবিশ্বাসে যুক্তরাষ্ট্র

বহু নাটকীয়তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার অবস্থান থেকে সরে আসে পাকিস্তান। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেলেও স্বস্তিতে থাকার সুযোগ পাচ্ছে না পাকিস্তান শিবির। কারণ মাঠের লড়াইয়ে এবার তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংস্করণে দুদলের দেখা হয়েছে মাত্র একবার। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চমক দেখায় যুক্তরাষ্ট্র। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পাওয়া সেই জয় এখনো দলটির আত্মবিশ্বাসের বড় উৎস।


চলতি আসরের শুরুতে ভারতের বিপক্ষে লড়াকু পারফরম্যান্স দেখিয়েও ২৯ রানে হেরে যায় যুক্তরাষ্ট্র। ম্যাচের বড় একটা সময় নিয়ন্ত্রণে রেখেও জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করার অভিজ্ঞতা দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এই অবস্থায় পাকিস্তানের বিপক্ষে চাপটা বরং সালমান আলী আগারদের ওপরই থাকবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার মোহাম্মদ মহসিন। পেশোয়ারে জন্ম নেওয়া মহসিন বলেন, ভারতের বিপক্ষে হার হতাশাজনক হলেও ইতিবাচক দিকগুলো নিয়েই এগোতে চায় দলটি। একই সঙ্গে আগের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর স্মৃতি তাদের মনোবল বাড়িয়ে দিচ্ছে। তার মতে, এই ম্যাচে মানসিক চাপের ভার পুরোপুরি পাকিস্তানের কাঁধেই।


প্রতিপক্ষের শক্তি নয়, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগী যুক্তরাষ্ট্র। মহসিন জানান, টুর্নামেন্টে হারানোর কিছু না থাকায় তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করছে। পাকিস্তানের বিপক্ষে জয় পেলে এবারের বিশ্বকাপ যাত্রা আরও স্মরণীয় হয়ে উঠবে—এমন প্রত্যাশাই করছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস