ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে চলমান অনিশ্চয়তা

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে চলমান অনিশ্চয়তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈঠকে
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:৩২ সময়
ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে চলমান অনিশ্চয়তা

ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে চলমান অনিশ্চয়তা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে একাধিক দাবি উত্থাপন করা হলেও, এ বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন সংক্রান্ত বিষয়ে আইসিসি যে সিদ্ধান্ত নেবে, সেটিই তারা চূড়ান্ত হিসেবে গ্রহণ করবে। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেন, এই ইস্যুতে বোর্ডের নিজস্ব কোনো অবস্থান নেই।


সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব শুক্লা বলেন, “আমি আগেও বিষয়টি পরিষ্কার করেছি। আইসিসি যে সিদ্ধান্ত নেবে, ভারত সেটিই মেনে নেবে। এখানে বিসিসিআইয়ের পক্ষ থেকে আলাদা করে কিছু বলার নেই।”


এদিকে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা দ্রুতই কাটতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকের পর বিষয়টি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।


রোববার পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ভারত–পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত।


পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে চূড়ান্ত অবস্থান নির্ধারণের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশটির সরকারের সঙ্গে আলোচনা করবে। সেই পরামর্শের ভিত্তিতেই পরবর্তী সময়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সূত্র।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস