ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

বাংলাদেশে দূরপাল্লার বাস-ট্রাক চলাচলে নতুন সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস
  • আপলোড সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ৯ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ৫:২৬ সময়
বাংলাদেশে দূরপাল্লার বাস-ট্রাক চলাচলে নতুন সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটের আগের দিন ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি। তবে ভোটের দিন বাস চলাচলের ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও, কর্মীদের ছুটির কারণে বেশিরভাগ বাস সার্ভিস বন্ধ থাকার আশঙ্কা রয়েছে। রোববার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ জানান, ১১ ফেব্রুয়ারি দূরপাল্লার বাস চলাচলে কোনো বাধা নেই। তবে ওই দিনের জন্য যাত্রীদের টিকিট চাহিদা তুলনামূলক কম। বিপরীতে, ১০ ফেব্রুয়ারির টিকিটের ক্ষেত্রে অতিরিক্ত চাপ লক্ষ্য করা যাচ্ছে।


ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বাস চলাচল প্রসঙ্গে তিনি বলেন, ওইদিন বাস চলাচলের ওপর কোনো সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তবে অধিকাংশ চালক ও সহকারী ভোট দেওয়ার জন্য ছুটি নেওয়ায় বাস সার্ভিস সীমিত হতে পারে।ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে ধীরে ধীরে সার্ভিস পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দেশের বিভিন্ন ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী ভোটের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।


এছাড়া, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা