ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আঃ লীগের শান্তি সমাবেশের স্থান বায়তুল মোকাররমের বিকল্প দুটি স্থান চেয়েছে পুলিশ

২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করছে মহানগর আওয়ামী
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৪ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৩, দুপুর ১২:৪৫ সময়
আঃ লীগের শান্তি সমাবেশের স্থান বায়তুল মোকাররমের বিকল্প দুটি স্থান চেয়েছে পুলিশ ছবি : সংগৃহীত
২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ করতে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করছে মহানগর আওয়ামী লীগ ।

তবে পুলিশ আওয়ামী লীগের কাছে বিকল্প আরও দুটি স্থানের নাম চেয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পদক মো. রিয়াজ উদ্দিনের বাসায় এ বিষয়ে পুলিশ একটি চিঠি দিয়ে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

চিঠিতে সমাবেশ নিয়ে পুলিশের পক্ষ থেকে কয়েকটি বিষয়টি জানতে চাওয়া হয়েছে।

এ বিষয়ে রিয়াজ উদ্দিন রিয়াজ গণমাধ্যমকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ছাড়াও ভেন্যুর নাম চেয়েছে। আমরা আরও দুটি ভেন্যুর নাম কোথায় দেব তা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে চূড়ান্ত করা হবে। আজকেই তাদের (পুলিশ) চিঠির জবাব দেওয়া হবে।’

এর আগে গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ। সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।’

আওয়ামী লীগের চিঠিতে বলা হয়েছে, সমাবেশে মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, স্টেডিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট এবং গোলাপশাহ্ মাজার সংলগ্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থা জোরদার ও অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

সমাবেশে অংশগ্রহণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ