ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা

সার্ভার কক্ষ স্থানান্তর কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা একটানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৩ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৩, সকাল ৮:৫৩ সময়
৬৪ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা ছবি : সংগৃহীত
সার্ভার কক্ষ স্থানান্তর কাজের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা একটানা ৬৪ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহপতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে এ সেবা বন্ধ হবে।

বুধবার (২৫ অক্টোবর) ইসি জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত টানা ৬৪ ঘণ্টা এনআইডি সেবা বন্ধ থাকবে। এ সময়ে সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট মূলকক্ষে স্থানান্তর করা হবে। মূলত এসব কারণেই সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে।

সার্ভার কক্ষ স্থানান্তর হওয়ার পরে ২৯ অক্টোবর (রোববার) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন জানান, সার্ভার কক্ষ স্থানান্তরের কাজ চলাকালীন এনআইডি সেবা বন্ধ থাকবে। সার্ভার কক্ষ স্থানান্তরসহ সংশ্লিষ্ঠ কাজে ৬৪ ঘণ্টা সময় লাগবে।

এর আগে সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবা ১৯ সেপ্টেম্বর সকাল থেকে ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ ছিল।

তারও আগে সাইবার হামলার শঙ্কায় ১৪ আগস্ট রাত ১২টায় এনআইডি সার্ভার বন্ধ করা হয়েছিল। টানা ৩৮ ঘণ্টা বন্ধ থাকার পর ১৬ আগস্ট দুপুর আড়াইটায় আবার চালু করা হয়।

ইসি সূত্রে জানা গেছে, এনআইডির তথ্যভান্ডারে প্রায় ১২ কোটি ভোটারের কমবেশি ৩০ ধরনের ব্যক্তিগত তথ্য আছে। ১৭১টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ইসির এই তথ্যভান্ডার থেকে প্রতিনিয়ত তথ্য যাচাই-সংক্রান্ত সেবা নিচ্ছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা