ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গণভোট
  • আপলোড সময় : ১৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৯ সময়
নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে গণভোট দিতে হবে। কারণ এই নির্বাচন খুবই ক্রিটিক্যাল। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করলে দেশের সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটবে। ইতিপূর্বে অনেক নির্বাচন হয়েছে। কিন্তু কোনো সময়ই ভালোভাবে সংস্কার হয়নি। ‘হ্যাঁ’ ভোট দিলে কতগুলো সংস্কার করা সম্ভব হবে। গতকাল (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে ‘ভোটের গাড়ির’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, গণভোট নিয়ে গ্রামের সাধারণ মানুষেরা না জানার কথা নয়। সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। তারা নিজেরাও ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালাচ্ছেন। তিনি আরও বলেন, দেশে অনেক সময় অনেক নির্বাচন হয়েছে। যে দল এসেছে তারা নিজেদেরই মতো সংস্কার করেছে। গণভোটে পজিটিভ দিক আছে। এর আগে যেটা ঘটেছে তা হলো রাজনৈতিক দল ক্ষমতাবান হলে একতরফাভাবে কাজ করেছে। আমরা বলেছি যেই ক্ষমতায় আসুক তারা সিদ্ধান্ত নেবে। তবে আপনাদের সঙ্গে নিয়েই সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। এ জন্যই গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে। তবেই বাংলাদেশের মানুষের ইচ্ছার, আশার প্রতিফলন ঘটবে।


এর আগে, ভোটের গাড়ির উদ্বোধন করেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সুসজ্জিত গাড়িটি জেলায় প্রতিদিন বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা