ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি)
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২২ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২২ সময়
জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে জুলাই গণঅভ্যুত্থানের দায়মুক্তি আইন অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুলাই-আগস্টে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এমনকি নতুন কোনো মামলা করা যাবে না বলেও জানান তিনি। গণভোট ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হলো সংস্কার। গণভোট নিয়ে আমরা (সরকার) সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি, কোন দলের পক্ষে নয়। গণভোট নিয়ে হ্যাঁ'র পক্ষে যেমন বলতে পারবেন, না-এর পক্ষেও বলতে পারবেন। যদি জনগণ ফ্যাসিস্ট আমলের মতো নিপীড়নে থাকতে চায়, তাহলে 'না' বলতে পারে গণভোটকে। সেটি সম্পূর্ণ জনগণের ব্যাপার।


সাম্প্রতিক সময়ে ক্রিকেটাঙ্গনের আবহ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ নেয়ার বিষয়ে সরকারের আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন আইন উপদেষ্টা। বলেন, আমরা আমাদের আবস্থান থেকে সরে যাবো না। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কা হলে, তবেই আমরা খেলতে চাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার