ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৪

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনাকালে ৪ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে এক মানবপাচারকারী ও
  • আপলোড সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ১৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৪ সময়
অবৈধভাবে সীমান্ত অতিক্রমের পরিকল্পনা, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক ৪ ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনাকালে ৪ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে এক মানবপাচারকারী ও রাজমিস্ত্রির কাজে ব্যবহারের জন্য ৩ বাংলাদেশি রয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। আটকরা হলেন—মানবপাচারকারী বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন, রংপুরের মিঠাপুকুর থানার সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে তারাজুল ইসলাম, রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়মারা আসাম কলোনীর মৃত বেলায়েত হোসেনের ছেলে শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার চাঁদপুর লহলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মিজানুর রহমান।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বকচর বিওপির একটি টহলদল আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ২০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়। অভিযানে আটক ভারত গমন পরিকল্পনাকারীরা বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, তারা শাহিনের সহায়তায় রাজমিস্ত্রির কাজে ভারতের চেন্নাই যাওয়ার পরিকল্পনা করছিলেন। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে অবৈধ যেকোনো কার্যকলাপ রোধে বিজিবি সতর্ক রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার