ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলো দ্বিতীয় স্ত্রী রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার প্রজনন মৌসুমেও থেমে নেই সুন্দরবনের মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার জাপানকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকবে ব্রাজিল, বলছে সুপার কম্পিউটার গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপ খেলবে, সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ইউনূস সরকারের কাজের তদন্ত চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচন ঘিরে বিদেশি নাগরিকদের ভিসা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১১ সময়
নির্বাচন ঘিরে বিদেশি নাগরিকদের ভিসা নিয়ে সরকারের নতুন নির্দেশনা ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে ভিসা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। অন অ্যারাইভাল ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এ নির্দেশনা প্রযোজ্য হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বর্হিগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। এতে বলা হয়েছে- নির্বাচন কমিশনের (ইসি) সুপারিশের ভিত্তিতে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে চাওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগমনী ভিসা ফি মওকুফ করা যাবে।


উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনকালে বিদেশী নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থানে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগমনী ভিসা (Visa on Arrival) সহ অন্যান্য ভিসা প্রদানে নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রেমে অনুরোধ করা হলো


ক) বিদ্যমান ভিসা নীতিমালা ২০০৬ ও পরবর্তীতে জারীকৃত অন্যান্য প্রজ্ঞাপনের শর্তাবলী যথাযথভাবে অনুসরণ ও প্রযোজ্য

ডকুমেন্টস যাচাইপূর্বক বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন/দূতাবাস হতে সুনির্দিষ্ট ভিসা প্রদান করবে।

খ) ১৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখে জারীকৃত পরিপত্রের শর্তাবলী যথাযথভাবে অনুসরণপূর্বক বিনা ভিসায় আগতদের আগমনী ভিসা (Visa on Arrival) প্রদান করবে।

গ) আগমনী ভিসা (Visa on Arrival) প্রদানের ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সরকারী প্রতিষ্ঠান/ব্যক্তি, হোটেল/আবাসস্থল,

ফিরতি টিকেট ইত্যাদির প্রয়োজনীয় কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে সম্পূর্ণ সন্তুষ্ট হতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম বা ব্যত্যয় বা সন্দেহের ক্ষেত্রে ভিসা দেওয়া যাবে না।

ঘ) বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে

হবে।

ঙ) নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়/প্রযোজ্য ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও

গণভোট ২০২৬ পর্যবেক্ষণের জন্য আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত নির্বাচনকালীন সময়ের জন্য ‘নির্বাচন পর্যবেক্ষণ’ সম্বলিত সিলসহ আগমনী ভিসা প্রদান করবে।

চ) নির্বাচন কমিশন এর সুপারিশের ভিত্তিতে নির্বাচন পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফপূর্বক আগমনী ভিসা প্রদান করা যাবে।

ছ) বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান, আগমন, প্রস্থানের সময় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করবে।

জ) বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/মিশন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, স্পেশাল ব্রাঞ্চ এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমান বন্দরসহ স্থল ও নৌ-বন্দরে বিদেশি নাগরিকদের ভিসা প্রদান ও আগমন-প্রস্থানের বিস্তারিত তথ্যাদি প্রতিদিন নিয়মিতভাবে এক্সেল ফরমেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বহিরাগমন অনুবিভাগ) প্রদত্ত ইমেইল immigrationwing@moha.gov.bd প্রেরণ করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক

পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে বিতর্ক