ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

উপহারের টোপ দিয়ে বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ!

বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর একে একে সামনে আসছে সেলিনা জেটলির দাম্পত্য জীবনের অজানা অধ্যায়। স্মৃতিচারণে উঠে আসছে একের
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৮ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৮ সময়
উপহারের টোপ দিয়ে বিবাহবার্ষিকীতেই বিচ্ছেদ! ছবি : সংগৃহীত

বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পর একে একে সামনে আসছে সেলিনা জেটলির দাম্পত্য জীবনের অজানা অধ্যায়। স্মৃতিচারণে উঠে আসছে একের পর এক তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি প্রাক্তন অভিনেত্রী জানিয়েছেন, তাদের ১৫তম বিবাহবার্ষিকীর দিনই তাকে বিচ্ছেদের নোটিশ ধরিয়ে দেন স্বামী পিটার। সেলিনার দাবি, বিশেষ দিনটির সকালেও তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করা হবে। উপহার দেওয়ার কথা বলে পিটার তাকে পোস্ট অফিসে নিয়ে যান। সেখানেই তার হাতে তুলে দেওয়া হয় বিচ্ছেদের নোটিশ। এই ঘটনা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন সেলিনা। তার কথায়, এত গুরুত্বপূর্ণ দিনে অনুভূতি নিয়ে এমন ছেলেখেলা ছিল সম্পূর্ণ পরিকল্পিত। স্মৃতিচারণ করতে গিয়ে বারবার ভেঙে পড়ছেন তিনি। এক বার্তায় সেলিনা জানান, গত বছরের ১১ অক্টোবর রাত ১টার সময় প্রতিবেশীদের সাহায্যে তিনি অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হন। নিজের সম্মান, সন্তান এবং ভাইয়ের নিরাপত্তার কথা ভেবেই দেশ ত্যাগ করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না বলে দাবি করেছেন তিনি। নিরুপায় অবস্থায় হাতে খুব সামান্য অর্থ নিয়ে ভারতে ফিরে আসেন সেলিনা।


সেখান থেকেই তাকে নতুন করে জীবন শুরু করতে হচ্ছে। সেলিনার আরো অভিযোগ, অস্ট্রিয়ার পারিবারিক আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি সন্তানদের প্রতিপালনের অধিকার থেকেও তিনি বঞ্চিত। প্রাক্তন অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমার হৃদয় সম্পূর্ণ ভেঙে গেছে।’ তার দাবি, তার বিরুদ্ধে সন্তানদের উসকানি দেওয়া হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে সন্তানদের থেকে তাকে দূরে রাখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ