ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সাতক্ষীরায় অস্ত্র-মাদকসহ ৩ জন আটক

সাতক্ষীরায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৫৩ সময়
সাতক্ষীরায় অস্ত্র-মাদকসহ ৩ জন আটক ছবি : সংগৃহীত

সাতক্ষীরায় অভিযুক্ত তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।  আজ বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টায় এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানায় সেনা ক্যাম্প। আটকরা হলেন, ইয়াছিন আরাফাত (২৫), রাকিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২০)। তারা শহরের পলাশপোল ও কামালনগর এলাকার বাসিন্দা। 


সেনা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বিক্রির চার লাখ ১৫ হাজার টাকা, ৪২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে দেশীয় অস্ত্র, লাঠিসোটা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও। সেনা ক্যাম্প জানিয়েছে, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে মাদক চোরাচালান ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটক ব্যক্তিদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস