ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

মহাসমাবেশ সফল করতে যে নির্দেশনা দিল বিএনপি

আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে যৌথসভা করেছে বিএনপি। যেখানে সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে সারা দেশের নেতাকর্মীদের মহাসমাবেশে
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৩৮ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, দুপুর ৪:৩৮ সময়
মহাসমাবেশ সফল করতে যে নির্দেশনা দিল বিএনপি প্রতীকী ছবি
আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে যৌথসভা করেছে বিএনপি। যেখানে সব ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে সারা দেশের নেতাকর্মীদের মহাসমাবেশে যোগ দিতে নির্দেশনা দিয়েছেন নেতারা।

গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ-সংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে এই যৌথসভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাদের বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন তিনি।

সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে ঢাকায় এসে বসে পড়তে বলা হয়নি। কর্মসূচির পরে যে যার জায়গায় চলে যাবে এবং পরবর্তী কর্মসূচির জন্য তারা অপেক্ষা করবে। আর ২৮ তারিখে এমন কোনো কর্মসূচি দেব না যে, তারা ঢাকায় বসে থাকবে।

জানা গেছে, বিএনপির অঙ্গ-সংগঠন এবং জেলার নেতাদের সতর্ক থেকে সর্বোচ্চ কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এদিন সরকার পতনের দাবিতে বসে যাওয়ার কোনো চিন্তা নেই। সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

সভায় উপস্থিত নেতারা জানায়, ২৮ অক্টোবর মহাসমাবেশ ছোট করে দেওয়ার জন্য এবং পণ্ড করতে সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় বাধা দিবে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন ধরনের উস্কানিও দিবে- এসব কিছু উপেক্ষা করে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দিতে বলা হয়।

সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেছেন, বিগত কর্মসূচিগুলোতে আপনারা যেভাবে অংশগ্রহণ করেছেন ঠিক একইভাবে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশে আসবেন। সবাই শান্তিপূর্ণভাবে আসব। সরকারের কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে সমাবেশ সফল করব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প