ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। যা আগামী
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৯ সময়
পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ ১৭ জানুয়ারি ছবি : সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)। যা আগামী শনিবার (১৭ জানুয়ারি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে থাকবেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসারসহ সহকারী কমিশনার সমপর্যায়ের কর্মকর্তারা। প্রশিক্ষণে পোস্টাল ভোট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হবে। বিশেষ করে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ভোটের খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে ফরম–১২ প্রস্তুত এবং নিরাপদভাবে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।


ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটের স্বচ্ছতা, নির্ভুলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নিবন্ধনকারীরা ব্যালট পেপার হাতে পেয়েছেন। তারা আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি ভোট দিয়ে তা ফেরত পাঠাবেন। পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে ভোটের দিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার