ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে দলটির প্রার্থী দলের মোহাম্মদ শাহজাহানের মোবাইল নম্বর ব্যবহার করে টাকা চাওয়ার
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৯ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৯ সময়
বিএনপি প্রার্থীর হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে টাকা দাবি ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনে দলটির প্রার্থী দলের মোহাম্মদ শাহজাহানের মোবাইল নম্বর ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, আমার ব্যক্তিগত মোবাইল নম্বর হ্যাক করে হোয়াটসঅ্যাপ খুলে বিভিন্ন জনকে মেসেজে টাকা দাবি করা হচ্ছে। প্রতারকরা ভিন্ন একটি বিকাশ নম্বর দিয়ে টাকা পাঠাতে বলছে। এ ছাড়া একটি অপরিচিত নম্বর থেকে আমাকে মোবাইল বন্ধ রাখতে নির্দেশ দিচ্ছে। অন্যথায় আমার অপূরণীয় ক্ষতি হবে বলা হচ্ছে। মোহাম্মদ শাহজাহান জানান, প্রতারকচক্র তার নম্বর হুবহু ব্যবহার করে রাজশাহীর বাঘা উপজেলা থেকে টাকা দাবি করছে। এ ব্যাপারে তিনি সুধারাম থানায় সাধারণ ডায়েরি করে আইনগত সহায়তা চেয়েছেন।


এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। প্রতারকচক্রের সঙ্গে কেউ যাতে টাকা লেনদেন না করে এজন্য সবাই সতর্ক থাকতে অনুরোধ জানান। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহানের অভিযোগ পেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস