ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ, কথা রা‌খে‌নি বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিষাকোটাল সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৬ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১:৬ সময়
ফুলবাড়ী সীমান্তে সড়ক নির্মাণ, কথা রা‌খে‌নি বিএসএফ ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিষাকোটাল সীমান্তে সড়ক নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) নাওডাঙ্গা ইউনিয়নের খালিষাকোটাল সীমান্তে এ বৈঠক হয়। বিজিবির আমন্ত্রণে প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকে উভয় দেশের সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের ৩ ব্যাটালিয়নের কমান্ডার কে. কে. রাও এবং বাংলাদেশের পক্ষে ছিলেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, গত বুধবার গভীর রাতে খালিষাকোটাল সীমান্তের ওপারে কুর্শাহাট–দিনহাটা যাওয়ার মূল সড়কের কৃষিমত করলা এলাকায় প্রায় এক কিলোমিটার অংশে চার লেনের সড়ক নির্মাণের লক্ষ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম নিয়ে বিএসএফ সদস্যরা জড়ো হন। বিষয়টি জানতে পেরে বিজিবি বৃহস্পতিবার বিকেলে এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা হলেও গভীর রাতে পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ গোপনে সার্চলাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে দ্রুত নির্মাণকাজ সম্পন্নের চেষ্টা চালায়।


জানা গেছে, এ ইস্যুতে খালিষাকোটাল সীমান্তে এর আগেও কয়েক দফা বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন বিএসএফের ৩ ব্যাটালিয়নের অধীন মেঘনা নারায়ন কুটি কম্পানি কমান্ডার। তবে এরপরও গোপনে কাজ চালিয়ে যাওয়ায় সোমবার ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্থানীয়রা জানান, নির্মাণাধীন সড়কটি সীমান্তের একেবারে নিকটবর্তী এলাকায় অবস্থিত। আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর সাব-পিলার ১ থেকে ১১এস পর্যন্ত এলাকায় কোথাও ৭০ গজ, কোথাও ২০-৬০ গজ এবং কোথাও প্রায় ১০০ গজ পর্যন্ত বাংলাদেশের ভূখণ্ড রয়েছে। ফলে আন্তর্জাতিক আইনের আওতায় ওই এলাকায় নতুন সড়ক নির্মাণের সুযোগ নেই। ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আন্তর্জাতিক সীমান্ত আইনের আওতায় নতুন সড়ক নির্মাণের কোনো সুযোগ নেই। তবে পুরনো সড়ক সংস্কার করা যেতে পারে। বিএসএফ পুরনো সড়কের ছবি প্রদর্শন করে মাটির কাজ করছে বলে দাবি করছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিএসএফ লিখিতভাবে একটি চিঠি প্রদান করবে এবং সে অনুযায়ী উভয় দেশের একটি যৌথ টিম ঘটনাস্থল পরিদর্শন করে সার্ভে করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার