ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

রাজাকাররা রাজনীতি করবে আর ছাত্রদল পারবে না, তা হতে দেব না: ফরিদপুরের বিএনপি নেতা জুয়েল

ফরিদপুর মেডিকেল কলেজে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
রাজাকাররা রাজনীতি করবে আর ছাত্রদল পারবে না, তা হতে দেব না: ফরিদপুরের বিএনপি নেতা জুয়েল ছবি : সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে রোববার (১১ জানুয়ারি) দেওয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  তিনি বলেন, ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়, তাহলে সেটা সবার জন্যই হতে হবে। কিন্তু আমরা দেখছি একটি গোষ্ঠী নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটা গ্রহণযোগ্য নয়। তাই বাধ্য হয়েই আজ প্রতিবাদ জানিয়েছি।


জুলফিকার হোসেন জুয়েল বলেন, 'রাজাকাররা রাজনীতি করবে, আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছাত্রদল রাজনীতি করতে পারবে না, এটা হতে দেব না।' প্রয়োজনে বিএনপি ছেড়ে আবার ছাত্রদল করবেন বলেও উল্লেখ করেন তিনি। বলেন, 'ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে তবে ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি না থাকলে মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। দরকার নাই এই মেডিকেল কলেজ।' দোয়া-মোনাজাত কর্মসূচিতে অডিটরিয়ামে বেশিরভাগ আসন ফাঁকা থাকায় ক্ষোভ প্রকাশ করেন জুয়েল। বলেন, এখন ফ্যাসিবাদ নেই। শেখ হাসিনা ভাত না খেয়ে পালিয়েছে। তবুও কীসের ইশারায় ছাত্ররা ভয়ে এখানে আসতে সাহস পাচ্ছে না? কারা তাদের হুমকি দিচ্ছে এবং কার আশ্রয়ে আছে মেডিকেল কলেজ, এমন প্রশ্নও তোলেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস